সোমবার ১৬ই মার্চ, ২০২৬ ইং ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর জেলা আ.লীগের সভাপতি পিঙ্কুকে যুক্তরাষ্ট্র প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনা

নিউইয়র্ক থেকে সংবাদদাতা :

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসাবে আমেরিকায় অবস্থানরত লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কুকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক জেএফকে এয়ারপোর্টে অবতরনের পর সেখানে অবস্থানরত কফিল উদ্দিন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এবং যুক্তরাষ্ট্রস্থ লক্ষীপুর সমিতির সাধারণ সম্পাদক কবির আলী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য গিয়াস উদ্দিন রুবেল ভাট, সাবেক ছাত্রনেতা লিটন, জাকির ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা সামিউল ইসলাম রুবেলসহ লক্ষীপুরের ভিবিন্ন নেতৃবৃন্দসহ সুদূর ফ্লোরিডা থেকে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফ্লোরিডা স্টেট যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন আহম্মেদ ও ফ্লোরিডা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাশেদ হোসেন গোলাম ফারুক পিঙ্কুকে ফুল দিয়ে স্বাগত জানান ।

এরপর থেকে গোলাম ফারুক পিঙ্কু আমেরকিায় অবস্থানরত লক্ষীপুরের প্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে পর্যায়ক্রমে মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় লক্ষ্মীপুরের অভ্যন্তরীণ রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে প্রবাসীদের সাথে মতবিনিময় করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের শীর্ষ এই নেতা।

আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগদান, ২৮ তারিখে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন তিনি । ২৯ সেপ্টেম্বর লক্ষীপুর জেলা সমিতির উদ্যোগে নিউইয়র্কের জ্যকসন হাইটসে গোলাম ফারুক পিংকুকে সংবর্ধনা দেয়া হবে । ৩০ সেপ্টেম্বর তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুইদিনের সফরে যাবেন গোলাম ফারুক পিঙ্কু। সেখানেও ফ্লোরিডাস্থ লক্ষীপুরবাসী বাংলাদেশ কমিউনিউটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করবেন তিনি ।

১ অক্টোবর ফ্লোরিডার মসজিদ আল খলিলে প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর দীর্ঘাযু ও সুস্বাস্থ্য কামনায় দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। গোলাম ফারুক পিঙ্কু ওই দোয়ার অনুষ্ঠানে অংশ নিবেন । ২ অক্টোবর তিনি নিউইয়র্কে ফিরে ৫ অক্টোবর বাংলাদেশের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে যাবেন ।

জানা যায়, গোলাম ফারুক পিংকু যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রবাসী লক্ষীপুরবাসী ও সাবেক ছাত্রনেতাদের আন্তরিকতা এবং তাকে উষ্ণ অভ্যর্থনায় অভিসিক্ত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১