সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :

“ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু জাফর, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. শাহজাহান কবির।

বক্তারা বলেন, পর্যটন শিল্পের ক্ষেত্রে বাংলাদেশ সম্ভাবনাময় একটি দেশ। এ সম্ভাবনার সদ্ব্যবহারে প্রতিবছর পরিবার-পরিজন নিয়ে দেশিয় পর্যটন এলাকা ভ্রমণ আমাদের সকলেরই উচিত। এজন্য আমাদের আরও বেশি আন্তরিক হতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31