রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘বৃহত্তর নোয়াখালী বিতর্ক উৎসব’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হলো বিতার্কিকদের প্রাণের উৎসব ‘বৃহত্তর নোয়াখালী বিতর্ক উৎসব’। এতে নোয়াখালী, ফেনী, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিতার্কিক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী জেলা টাউন হল মিলনায়তনে লক্ষ্মীপুর ডিবেট এসোসিয়েশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় সনাতনী, সংসদীয় ও আঞ্চলিক বিতর্কে মেতে ওঠেন বিতার্কিকরা। এরআগে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এবারের উৎসবে স্লোগান ছিল, ‘এসো হে বন্ধু মিলিত হই, যুক্তির এই মহামিলনে’।

সনাতনী বিতর্কের বিষয় ছিল ‘পহেলা বৈশাখ, ইউনিলিভার ও কোকা-কোলার কাছে বিক্রি হয়ে গেছে’-এর পক্ষে ও বিপক্ষে। সংসদীয় বিতর্কের বিষয় ছিল, ‘মাদক ও কিশোর গ্যাং দূরীকরণে পরিবারের ভূমিকা মূখ্য’-এর পক্ষে ও বিপক্ষে। এছাড়াও আঞ্চলিক বিতর্কে শ্রেষ্ঠত্বের লড়াই করেন নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও ঢাকার বিতার্কিকরা।

লক্ষ্মীপুর ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান মাজেদ আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক মো. আবু জাফর, লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তণ অধ্যাপক সাইফুল ইসলাম তপন, বাংলাদেশ বেতারের উপ-বার্তা নিয়ন্ত্রক মাসুদুর রহমান, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ততরের সহকারী পরিচালক মিজানুর রহমান শরীফ, রায়পুর এল এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, লক্ষ্মীপুর ডিবেট এসোসিয়েশনের সভাপতি এম এ সায়েম প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিতর্ক বিষয়ক কর্মশালা ও সেলিব্রেটিদের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ পর্বে অতিথি ছিলেন, বিশিষ্ট নাট্যকার অরণ্য আনোয়ার, সাংবাদিক আবুল কালাম আজাদ, রাইসুল হক চৌধুরী, মাহমুদুল হাসান জাহিদ। এরপর প্ল্যানচেট বিতর্কে ঐতিহাসিক ব্যক্তিদের চরিত্রে অভিনয় করেন বিতার্কিকরা।

পরে বিতার্কিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে ‘বৃহত্তর নোয়াখালী বিতর্ক উৎসব-২০১৯’-এর সমাপ্তী ঘটে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১