বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ক্যাসিনোর টাকা দলের পেছনেই খরচ করতেন সম্রাট : স্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের স্ত্রী শারমিন জানিয়েছেন, গত ২ বছর ধরে মহাখালীর বাসায় যেত না সম্রাট। এমনকি ক্যাসিনোর টাকা পয়সা পরিবারকেও দিতো না।

শারমিন বলেন, ক্যাসিনো চালিয়ে সেই অর্থ দলের পেছনেই খরচ করতেন। এগুলো বাসায় আসতো না।

রোববার (৬ অক্টোবর) মহাখালীর নিজ বাসায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সম্রাটের জুয়ার নেশা রয়েছে জানিয়ে তার স্ত্রী বলেন, ও সিঙ্গাপুরে জুয়া খেলতে যেত। জুয়া খেলা তার নেশা, কিন্তু সম্পত্তি করা তার নেশা না।

ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত জি কে শামীম, খালেদ মাহমুদ ভূঁইয়া, সেলিম প্রধানকে চেনন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সম্রাটের স্ত্রী জানান, তিনি খালেদ মাহমুদ ভূইয়া ছাড়া কাউকে চেনেন না।

তিনি বলেন, খালেদকে চিনি। মাঝেমধ্যে অফিসে যেতাম তখন খালেদকে দেখতাম। ওতটুকুই কিন্তু, আর কিছু না।

ক্যাসিনোবিরোধী অভিযানের ধারাবাহিকতায় রোববার ভোর ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুঞ্জশ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেফতার করে র‌্যাব-১ এর একটি বিশেষ দল। একই সঙ্গে গ্রেফতার করা হয় তার ঘনিষ্ঠ সহযোগী এনামুল হক আরমানকেও।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১