বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

আমার বেটা লাখে একটা : আবরারের মা

আকাশবার্তা ডেস্ক :

সবার ঘরে বেটা থাকতে পারে কিন্তু আমার বেটার মতো বেটা ছিলো না। আমার ছেলে কোনদিন জোরে (উচ্চস্বরে) কারো সাথে কথা বলেনি। কোনো রাজনীতির মিছিলে যায়নি। যেখানে রাজনীতির আলাপ হয় সেখানেও যায়নি। আমার বেটা শুধু লেখাপড়া নিয়েই থাকতো।’ ‘আমার বেটা (ছেলে) লাখে একটাও হয়না রে…। ছেলে সম্পর্কে এভাবেই বলে বিলাপ করছিলেন আবরারের মা রোকেয়া খাতুন।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৭টা ৪৫ মিনিটে ফাহাদের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি রায়ডাঙ্গায় পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

তিনি আরো বলেন, আমার বেটা ৪টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ৪টাতেই চান্স পেয়েছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ মেধা তালিকায় ১৩ নম্বরে ছিল। যারা আমার বেটাকে ছিনিয়ে নিলো তাদের শাস্তি চাই।

ছেলেকে হারিয়ে মা রোকেয়া খাতুন এখন পাগল প্রায়। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে যে ছেলে লেখাপড়া শেষ করে বাড়ি ফিরবে। দেশের জন্য কাজ করবে, সেই ছেলে ফিরলো লাশ হয়ে। এটি কিছুতেই মেনে নিতে পারছেন না মা।

বুয়েট ছাত্র আবরার ফাহাদের গ্রামের বাড়ী কুষ্টিয়ার কুমারখালী ইউনিয়নের রায়ডাঙ্গা এলাকায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, রোববার রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০