শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

অনূর্ধ্ব-১৬ পাকিস্তান সফরে লক্ষ্মীপুরের রুপম ও শরীফ

স্পোটর্স ডেস্ক :

তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল পাকিস্তান সফরে যাচ্ছেন। নিরাপত্তা ঠিক থাকলে আগামি সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ ত্যাগ করবেন দলটি। আসন্ন পাকিস্তান সফরে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের ১৫ সদস্যর মধ্যে রয়েছেন লক্ষ্মীপুরের রুপম ও শরীফ।

ইতিমধ্যে গত বৃহস্পতিবার বাংলাদেশের চার সদস্যের একটি টিম পাকিস্তান গিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য।

মাজহারুরল হক রুপম লক্ষ্মীপুর জেলা পরিষদ সদস্য ও সদর উপজেলা যুবলীগ নেতা মাহবুবুল হক মাহবুবের পুত্র। সে শ্যামলী আইডিয়াল ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। রুপম ডান হাতি লেগ স্পিনার ও ব্যাটসম্যান। আহম্মেদ শরীফ একই উপজেলার চররমনী মোহন ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবদুল বারিকের ছেলে। সে পৌর শহীদ স্মৃতি একাডেমীর দশম শ্রেণির শিক্ষার্থী। শরীফ ডান হাতি পেস বোলার।

পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ঠিক থাকলে আগামি শুক্রবার (২৫ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচ রোববার (২৭ অক্টোবর) একই স্টেডিয়ামে হবে। সর্বশেষ ওয়ানডে ম্যাচ অ্যাবোটাবাদ স্টেডিয়ামে বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হবে। পাকিস্তান সফরের দুটি টেস্ট ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে অ্যাবোটাবাদ স্টেডিয়ামে ২ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। শেষ টেস্ট ম্যাচটি ৭ নভেম্বর থেকে ৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল-তানভীর আলম সান, অনিক সাকী, নাঈম আহমেদ, সিয়াম, মেঘ, আমির, মাজহারুল হক রুপম, লিয়ন, আহমেদ শরীফ, আরাফাত, লিমন, ফেরদাউস, ইপন, মুশফিক, আশিক।

মাজহারুল হক রুপমের মা ও জেলা মহিলা যুবলীগের সভাপতি রেহানা মাহবুব রুবি বলেন, নিয়মিত প্যাকটিস ও খেলায় মনোযোগি হওয়ায় রুপমের আজকের এই সফলতা। তাই তিনি ছেলের চূড়ান্ত সফলতার জন্য জেলাবাসীসহ সকলের দোয়া কামনা করেন।

বিষয়টি লক্ষ্মীপুর জেলা ক্রিকেট দলের কোচ মনির হোসেন নিশ্চিত করে বলেন, নিরাপত্তা ব্যবস্থা ঠিক থাকলে আগামি সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশের দলের হয়ে পাকিস্তানের উদ্দেশে রওনা করবেন আহমেদ শরীফ ও মাজহারুল হক রুপম। তিনি আশা করছেন অনাকাঙ্খিত কোন সমস্যা না হলে শরীফ ও রুপম সবগুলো ম্যাচেই খেলবেন।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, বিষয়টি জেলা ক্রীড়া সংস্থা ও লক্ষ্মীপুরবাসীর জন্য অত্যান্ত খুশির খবর। তিনি আশা করেন, শরীফ ও রুপম জেলার ও দেশের মুখ উজ্জল করবেন ভালো খেলে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১