আকাশবার্তা ডেস্ক :
৫৫ বছর বয়সের বেশি কেউ যুবলীগে কোন পদ পাবেন না। যে কোন পদ পেতে বয়স হতে হবে ৫৫’র নিচে। রোববার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী।
বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি জানান, যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে চয়ন ইসলামকে। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন হারুনুর রশিদ।
এছাড়া যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। উল্লেখ্য আগামী ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
সূত্র : আরটিভি অনলাইন