শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

পাপনের জুয়া খেলায় যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক :

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের একটি ভিডিও। সেখানে দেখা গেছে, সিঙ্গাপুরের সবচেয়ে চাকচিক্যময় ও জাঁকজমকপূর্ণ ক্যাসিনো মেরিনা বে তে জুয়া খেলছেন তিনি।

তবে এ ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিগোচর হয়েছে সরকারেরও। খোদ ক্রীড়া প্রতিমন্ত্রী এ ঘটনায় বিব্রত প্রকাশ করেছেন।

সরাসরি কোনো মন্তব্য না করলেও বিষয়টিকে ‘নৈতিকতার অবক্ষয়’ হিসেবে দেখছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এই বিষয়ে গণমাধ্যমকে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ক্যাসিনো একটি অপরাধ। সেহেতু যারা এ অপরাধ করছে তাদের আমরা শাস্তি দিচ্ছি। এমন অনেকের কথাই শুনেছি যে, বাইরে এসব করতো। তবে আমি এখনও (ভিডিও) দেখিনি, শুধু শুনেছি। তাই এসব নিয়ে কিছু বলতে পারছি না। তবে সবাইকেই শাস্তি পাওয়া উচিত বলে মনে করি।

এদিকে অনেকেই পাপনের এই ক্যাসিনো খেলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বন্ধু মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভুঁইয়ার প্রসঙ্গ টানছেন।

ক্যাসিনো বাণিজ্যে জড়িত থাকাসহ বাসায় অনুমোদনহীন বিদেশি মদ রাখার অপরাধে গত ২৫ সেপ্টেম্বর লোকমান হোসেন ভুঁইয়াকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে র‌্যাবের সুনির্দিষ্ট অভিযোগ, অবৈধভাবে টাকা উপার্জনের জন্যই তিনি মোহামেডান ক্লাবের কয়েকটি রুম ক্যাসিনোর জন্য ভাড়া দিয়েছিলেন। তবে গ্রেপ্তার করা হলেও এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে তাকে অপসারিত বা অব্যাহতি দেয়া হয়নি।

ভিডিও :

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০