মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

শক্ত শক্ত ফোলা ফোলা মাসলে আনন্দ পায়…

তসলিমা নাসরিন, লেখিকা :

মেয়েদের যাতায়াত যেখানে বেশি হওয়ার কথা সেখানটা ছেলেরা দখল করে নিচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসমিলা নাসরিন।

তিনি দাবি করেন, জিম ও পার্লারে গেলে ছেলেদের আধিক্যের কারণে মেয়েরা সুযোগ পাচ্ছে না।

এ বিষয়ে আজ নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তসলিমা নাসরিন।

তিনি লেখেন, ছেলেদের জ্বালায় জিমে ঢোকা যায় না, মেশিনই খালি পাওয়া যায় না। ইয়াং ইয়াং ছেলে,২২-২৩ বা বড়জোর ২৪-২৫ বছর বয়স। পাগলের মতো ব্যায়াম করছে, ঘণ্টার পর ঘণ্টা জিমে পড়ে থাকছে।

সিক্স প্যাকের নেশায় পেয়েছে এদের। শরীরে এক ফোঁটা চর্বি নেই, কোনো অসুখ নেই, কিন্তু মাসল বানাবে।

আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শক্ত শক্ত ফোলা ফোলা মাসল দেখে আর আনন্দ পায়। পারলে ২৪ ঘণ্টা এরা পড়ে থাকে জিমে।

তিনি আরও লেখেন, যে বয়সে বই পড়বে, ভ্রমণ করবে, সমাজের নানা বিষয়ে আলোচনা করবে, শিল্প, সাহিত্য, নাটক, সিনেমা, বিজ্ঞান, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, নারীবাদ, সাম্যবাদ, পুঁজিবাদ, ইতিহাস, ভূগোল, অধিকার আন্দোলন ইত্যাদি নিয়ে মেতে থাকবে, সেই বয়সটা জিমে শেষ করছে।

ফিল্মের নায়কদের ছবি দেখে, আর স্বপ্ন দেখে ওদের মতো শরীর বানানোর। নায়কগুলো অভিনয়ের অ-ও জানে না, তাই মাসলই তাদের ভরসা।

আর এই প্রজন্মেরও মনে হচ্ছে যুক্তিবুদ্ধির য-ও মাথায় নেই, মাসলই ভরসা। কুসংস্কারে আচ্ছন্ন, কিন্তু চমৎকার শরীর চাই।

জিম করা ভালো জানিয়ে তসলিমা আরও লিখেছেন, জিম ভালো জিনিস। ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে। কিন্তু তার জন্য একটা বয়স আছে। তার জন্য একটা সময়ও আছে। শরীর শরীর শরীর।

আগে ভাবতাম, মেয়েরাই বুঝি শরীর নিয়ে আবসেড। এখন দেখছি ছেলেরাই বেশি।

আজকাল তো পার্লারেও ছেলেরা ম্যানিকিওর পেডিকিওর, ফেসিয়াল ইত্যাদি করতে ঢুকছে।

পার্লারে বোধ হয় এক সময় জিমের মতো ছেলেদের ভিড়ই বেশি হবে। পার্লারে হয়তো ছেলেদের জ্বালায় ঢোকা যাবে না। সবগুলো চেয়ার ওরাই দখল করে বসে থাকবে।

এ সব জানিয়ে অবশেষে তসলিমা নাসরিন বলেন, মেয়েদের ব্যায়াম, মেয়েদের সাজগোজ সবই ছেলেরা দখল করে নিচ্ছে। সংসারে মেয়েদের কিচেনটা কবে দখল করবে? ঘর- দোর সাফ করার, বাচ্চা-কাচ্চা লালন করার কাজটা কবে দখল করবে? ওগুলো দখল করলে তো একটা কাজের কাজ হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০