সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ২ খাবার, তৈরি করুন নিজের ঘরে

লাইফস্টাইল ডেস্ক :

খাবার প্রিয় বাঙালির কিচেনে সবসময়ই নতুন কিছু দেখা যায়। দেশীয় খাবারের সঙ্গে বাঙালি রমণীরা তৈরি করেন বিদেশি নানা খাবার। তাদের জন্য থাকলো মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ২ খাবার। যেগুলো ঘরে বসেই তৈরি করতে পারেন সহজে। মিডলইস্ট আই থেকে অনুবাদ করেছেন সারোয়ার আলম

ফাতায়ার

মুখরোচক ফাতায়ার শুধু মধ্য প্রাচ্যই নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ উত্তর আফ্রিকায়ও বেশ জনপ্রিয়। সকাল ও বিকেলের নাস্তা থেকে শুরু করে ইফতারেও এ খাবার বেশ প্রচলিত।

ফাতায়ার একটি জনপ্রিয় ফার্স্ট ফুড। বাংলাদেশের সিঙ্গারা কিংবা সমচার মত দেখতে। রন্ধনশৈলি একরকম কাছাকাছি। তবে এর বিশেষ কিছু কৌশল আছে আলাদা যার জন্য ফাতায়ারের আলাদা একটি বিশেষত্ব আছে। তাহলে চলুন দেখে নিই কিভাবে তৈরি করবেন ফাতায়ার।

যা যা লাগবে : ১ টেবিল চামচ ময়দার খামির, দেড় কাপ হালকা গরম পানি, ৩ কাপ ময়দা, ২ কাপ প্যাস্ট্রি ময়দা, ১ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ লবণ, ৩/৪ কাপ ক্যানোলা বা জলপাই তেল।

ভিতরে যা লাগবে : পালং শাক, পেঁয়াজ, সুগন্ধি ঝাল মসলা, ১ টেবিল চামচ লবণ, ১ চা চামচ মিষ্টি মরিচ, ১/২ চা চামচ কালো মরিচ, ১ চিমটি লাল মরিচ।

স্বাদের জন্য যা লাগবে : ১/৪ কাপ লেবুর রস, ১/৪ কাপ অতিরিক্ত ভার্জিন জলপাই তেল।

প্রস্তুত প্রণালী

গরম পানিতে ময়দা দিয়ে আগে খামির তৈরি করুন। খামির তৈরির আগে ময়দা হালকা তেলে ততক্ষণ ভাজুন যতক্ষণ না মিশে। খামির বানিয়ে ১-২ ঘন্টা অপেক্ষা করুন। এই ফাঁকে সবজি তৈরি করুন।

এবার পালং শাককে মাঝারি কুচিতে কেটে অল্প লবণ এবং জলপাইয়ের তেলে সেদ্ধ করুন। তারপর সেই ময়দা দিয়ে পাতলা শিট বানিয়ে ওভেনে হালকা আচে আর্দ্রতা কমিয়ে নিন। এবার পেঁয়াজ কুচি, পেপরিকা, কালো মরিচসহ সব উপাদান, স্বাদ মতো লবণ জলপাইয়ের তেলে পেঁয়াজ বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। পেঁয়াজ বাদামি হয়ে গেলে তুলে রাখা পালং শাক দিয়ে মাঝারি আচে ৫-৭ মিনিট রাখুন। সময় কম বেশি হতে পারে। ততক্ষণ রাখুন যতক্ষণ তেল ও পানি না শুকায়।

এ পর্যায়ে ওভেন থেকে নামিয়ে রাখা শিটগুলো চার ইঞ্চি (আপনি আপনার পছন্দ মতো সাইজও দিতে পারেন) সাইজের গোল কাটার দিয়ে কাটুন। তারপর তার মধ্যে ভাজি পুরে সিঙ্গারা বা সমচার মতো করে তেলে ভেজে নিন। হালকা বাদামি রঙ হয়ে আসলে নামিয়ে রাখুন।

খোবজেট ফেকিয়া

বাদামের কেক

বাংলায় যদি বলতে হয় তবে বলতে হবে বাদামের কেক। তিউনিসিয়ায় এই খাবারটির নাম খোবজেট ফেকিয়া। তিউনিসিয়ার ঐতিহ্যের সাক্ষী এই জনপ্রিয় প্যাস্ট্রি খোবজেট ফেকিয়া।

বাদামের তীব্র গন্ধ, পেস্তার তীব্র রঙ, বাদামের টেক্সচার, মিষ্টি সিরাপযুক্ত সুগন্ধি গোলাপজলের সুগন্ধযুক্ত এই খাবার ইন্দ্রিয়কে জাগ্রত করার একটি ওষুধও বলা যায়।

যা যা লাগবে

১০০ গ্রাম তেলে ভাজা বাদাম, ১০০ গ্রাম বাদামের গুড়ো (চিকন), ১০০ গ্রাম পেস্তা, ময়দা ২০০ গ্রাম, ৬ টি ডিম, ১০০ গ্রাম আইসিং চিনি, ময়দার খামির, স্বাদ মতো লবণ, সিরা, ২৪০ মিলিগ্রাম পানি, মোটাচিনি ২০০ গ্রাম , ১০ মিলি লিটার গোলাপ জল, অর্ধেক লেবু, ৫০ গ্রাম বাদামের পাউডার, ৫০ গ্রাম গুঁড়ো বাদাম, ৫০ গ্রাম পেস্তা বাদামের পাউডার, আস্ত বাদাম।

প্রস্তুত প্রণালী

১ম ধাপ : প্রথম ধাপে লাগবে একটি ইলেক্ট্রিক বা মাইক্রো ওভেন। রান্না শুরুর আগেই ওভেন ১৮০০ সে. তাপমাত্রায় গরম করে নিতে হবে। ডিম, চিনি এবং লবণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশে গেলে বাদামের পাউডার এবং পেস্তা বাদাম ও আস্ত বাদাম যুক্ত করুন। মিশ্রণটি প্রস্তুত হয়ে গেলে হালকা তেলযুক্ত ময়দার খামির মিশিয়ে নিন। এবার এটিকে আপনার পছন্দমতো আকৃতি দিয়ে ওভেনে ১৮০০ তাপমাত্রায় ৩০ মিনিট বেক করুন।

২য় ধাপ : এ ধাপে আপনাকে সিরা তৈরি করতে হবে। একটি সসপ্যানে পানি ও চিনি যুক্ত করুন। মাঝারি আঁচে পানি যতক্ষণ ফোটতে শুরু না করে ততক্ষণ অপেক্ষা করতে হবে। অবশ্য খেয়াল রাখতে চিনি যেন ভালোভাবে পানিতে মিশে। যতক্ষণ না মিশে ততক্ষণ নাড়তে থাকুন। তারপর গোলাপজল এবং লেবুর রস যোগ করুন।

শেষ ধাপ : সিরা তৈরি করতে করতে যদি ওভেনে কেক প্রস্তুত থাকে তবে একটি প্লেটে নামিয়ে নিন। এবার কেকের উপরিভাগে সিরা দিয়ে প্রলেপ তৈরি করুন। আস্ত বাদাম কেকের উপর ছিটিয়ে ইচ্ছামত ডিজাইন করতে পারেন। ঠান্ডা হলে পরিবেশন করুন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930