বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মায়ের বুকেই ঘুমাবে খোকা!

আকাশবার্তা ডেস্ক :

মায়ের বুকেই একজন খোকা ঘুমাবে! রাজধানীর জুরাইন কবরস্থানের দুই নম্বর গেট দিয়ে ঢুকতে তিন-চারটি কবরের পরেই চোখে পড়বে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মা মরহুমা সালেহা খাতুনের কবর। এর পূর্ব দক্ষিণে প্রায় ২০ ফুট দূরত্বে রয়েছে তার বাবা এম এ করিমের কবর। পাশাপাশি মা-বাবা কবর না থাকায় এবং যায়গা না পাওয়া মায়ের কবরের মধ্যেই অর্থাৎ একই কবরে সাদেক হোসেন খোকাকেও কবর দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে গোপীবাগ আর কে মিশন রোডে সাদেক হোসেন খোকার বাস ভবনে তার ছোট ভাই আনোয়ার হোসেন উজ্জ্বল এই তথ্য নিশ্চিত করেছেন।

সাদেক হোসেন খোকা তার বড় ছেলে ইশরাক হোসেনকে বলে গিয়েছেন জুরাইন কবরস্থানে তার বাবা মায়ের কবরের পাশে যেন তাকে দাফন করা হয়।

এ বিষয়ে সাদেক হোসেন খোকার ছোট ভাই আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, প্রথমে সিদ্ধান্ত ছিল বাবা মায়ের কবরের পাশেই শায়িত করা হবে, কিন্তু বাবা মায়ের কবরের পাশে কোন খালি জায়গা নেই। আর জায়গা পাওয়া গেছে অনেক দূরে তাই পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে মায়ের কবরেই তাকে শায়িত করা হবে। এছাড়া খোকা ভাইয়ের ইচ্ছে ছিল মায়ের কবরেই যেন তার করব হয়।

জুরাইন কবরস্থানের নিরাপত্তা দায়িত্বে থাকা আলতাফ হোসেন সরদার জানান, সাদেক হোসেন খোকার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে ওনার মায়ের কবরেই তাকে দাফন করা হবে। বৃহস্পতিবার সকাল ৭টার থেকে আমরা কবর খননের কাজ শুরু করবো।

খোকার মরদেহ নিয়ে দেশের পথে রওনা করেছেন তার পরিবারের সদস্যরা। মরদেহ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

সাদেক হোসেন খোকার লাশবাহী এমিরেটস এয়ারলাইন্সের ইকে ২০২ নম্বর ফ্লাইটটি নিউইয়র্ক সময় মঙ্গলবার রাত ১১.২০ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার সকাল ১০.২০ মিনিটে) দুবাইর পথে রওয়ানা হয়েছে। সেখান থেকে ইকে ৫৮২ নম্বর ফ্লাইটে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮টা দশ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

মরদেহের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম, খোকার স্ত্রী ইসমাত হোসেন, বড় ছেলে ইশরাক হোসেন, ছোট ছেলে ইসফাক হোসেন, মেয়ে সারিকা সাদেকসহ পরিবারের অন্য সদস্যরা রয়েছেন।

বৃহস্পতিবার বাদ আছর মরহুমের বাসভবন থেকে লাশ ধুপখোলা মাঠে নিয়ে যাওয়া হবে এবং সেখানে শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জুরাইন কবরস্থানের তার মায়ের কবরেই দাফন করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১