বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

‘যারা তাওবাহ করবে, ঈমান আনবে তারাই জান্নাতি হবে’

ইসলাম ডেস্ক :

তাওবা (توبة) একটি আরবি শব্দ। এর অর্থ প্রত্যাবর্তন করা, ফিরে আসা। কোরআন-হাদিসে শব্দটি মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার নিষেধকৃত বিষয়সমূহ ত্যাগ করা ও তার আদেশকৃত বিষয়সমূহের দিকে ফিরে আসা বোঝাতে ব্যাবহার করেছেন।

আজ পাঠকদের জানাবো তাওবার ৬ উপকারিতা সম্পর্কে-

(১) তাওবাহ দুনিয়া ও আখিরাতের কামিয়াবি অর্জনের মাধ্যম: পবিত্র কোরআনুল কারিমের এক আয়াতে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেন, ‘যারা তাওবাহ করে, ঈমান আনে ও আমলে সালেহ করে আশা করা যায় তারাই সফলকাম হবে।’ (সূরা: কাসাস, আয়াত: ৬৭)।

অপর এক আয়াতে এসেছে ‘পক্ষান্তরে যারা তাওবাহ করবে, ঈমান আনবে ও আমলে সালেহ করবে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, কোনো প্রকার জুলুম করা হবে না।’ (সূরা: মারইয়াম, আযাত: ৬০)।

(২) তাওবাহ গোনাহ বিদূরক: আল্লাহর হাবিব রাসূল (সা.) বলেন, ‘গোনাহ থেকে তাওবাহকারী এমনভাবে পবিত্র হয়ে যায়, যেন সে গোনাহটি করেইনি।’ (ইবনু মাজাহ, আসসুনান : ৪২৫০)।

(৩) গোনাহকে নেকিতে রূপান্তরকারী: মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘কিন্তু যারা তাওবাহ করে, ঈমান আনে ও আমলে সালেহ করে, এদের সকল পাপরাশি নেকিতে রূপান্তর করে দেন আল্লাহ তায়ালা। আর আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। (সূরা: আল ফুরকান, আয়াত: ৬৯)।

(৪) তাওবাহ হৃদয়কে পরিচ্ছন্ন করে: প্রিয় নবী রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘বান্দা যখন কোনো গোনাহের কাজ করে তখন তার অন্তরে একধরনের কালো দাগ পড়ে যায়। যদি ইস্তেগফার করে তাহলে এই দাগ দূরীভূত করে তার অন্তর সূচালু, ধারালো, ও পরিশীলিত হবে। আর এই দাগের কথা কোরআনেই আছে, খবরদার! তাদের অন্তরে দাগ রয়েছে যা তারা কামাই করেছে।’ (তিরমিযি, আসসুনান : ৩৩৩৪)।

(৫) তাওবাহ দেয় সুন্দর জীবনের গ্যারান্টি: মহান আল্লাহ তায়ালা বলেন, ‘আর তোমরা নিজেদের পালনকর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো, অন্তর তারই প্রতি মনোনিবেশ করো, তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবনোপকরণ দান করবেন এবং তিনি অধিক আমলকারীকে বেশি করে দেবেন।’ (সূরা: হুদ, আয়াত: ৩)

(৬) তাওবাহ রিজিক ও শক্তি বৃদ্ধির মাধ্যম: মহান রাব্বুর আলামিন আল্লাহ তায়ালা নুহ আলাইহিস সালামের কথা উদ্ধৃত করেন-

‘তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর অজস্র ধারায় বৃষ্টির নহর ছেড়ে দেবেন। তোমাদের ধন-সম্পদ, সন্তান-সন্তুতি বাড়িয়ে দেবেন। তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী-নালা প্রবাহিত করবেন। (সূরা: নুহ, আয়াত: ১০-১২)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০