শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি: কে এই নির্মল গুহ?

আকাশবার্তা ডেস্ক :

এবার আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নির্মল রঞ্জন গুহ। আগের কমিটিতে তিনি সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের দ্বিতীয় পর্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংগঠনের সভাপতি হিসেবে নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক পদে আফজাল বাবুর নাম ঘোষণা করেন।

স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি নির্মল রঞ্জন গুহ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ছিলেন।

স্কুলজীবনে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে পরবর্তীতে কলেজ, জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন নির্মল রঞ্জন গুহ। স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে প্রবেশের আগে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

এছাড়াও তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা জেলার আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং গত কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে সবশেষ ২০১২ সালে মোল্লা মো. আবু কাওছারকে সভাপতি এবং পঙ্কজ দেবনাথকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগের কমিটি হয়েছিল। গঠনতন্ত্র অনুসারে তিন বছর পরপর সম্মেলন করার কথা থাকলেও গত ২৫ বছরে হয়েছে মাত্র দুটি। এবার ৭ বছর পর অনুষ্ঠিত হল তৃতীয় সম্মেলন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০