বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ঝাঁড়-ফুকের দোয়া

ইসলাম ডেস্ক :

মানুষের অসুস্থতাবোধ, কষ্ট, হতাশা ও দুঃখবোধ দূরীকরণে বিশ্বনবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কিছু দোয়া রয়েছে।

যে দোয়ায় আমল করলে সব কষ্টদায়ক কাজ থেকে সহজেই পরিত্রাণ পাওয়া যাবে। হাদিসে এসেছে-

হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একবার হজরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ‘হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনি কি অসুস্থতাবোধ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘হ্যাঁ’। হজরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় (তখন এ দোয়া পড়ে ঝাড়লেন) বললেন-

بِسْمِ اللهِ أرْقِيْكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيْكَ وَمِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أوْ عَيْنٍ حاَسِدٍ اللهُ يَشْفِيْكَ بِسْمِ اللهِ أرْقِيْكَ

উচ্চারণ : ‘বিসমিল্লাহি আরক্বিকা মিং কুল্লি শাইয়িন ইয়ুজিকা ওয়া মিন সাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসাদিল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরক্বিকা।’ (মুসলিম, মিশকাত)।

অর্থ : আল্লাহর নামে কষ্ট দানকারীর সব অনিষ্টতা থেকে আপনাকে ঝাঁড়-ফুক করছি। হিংসুক ব্যক্তির কুদৃষ্টির অনিষ্টতা থেকে আল্লাহর নামে আপনাকে ঝাঁড়-ফুক করছি। আল্লাহ আপনাকে আরোগ্য দান করতেই তার নামে ঝাঁড়-ফুক করছি।’

হাদিসের নির্দেশনা অনুযায়ী অসুস্থতা বোধ করলে আল্লাহর নামে এ দোয়া পড়ে ঝাঁড়-ফুক করলেই সব কষ্টদায়ক বিষয় থেকে মুক্ত থাকা যায়। যা হজরত জিবরাইল আলাইহিস সালাম করেছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০