বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নিভে গেল ক্রিকেটপ্রেমীদের সব আশা

ক্রীড়া প্রতিবেদক :

গোলাপী বলের ঐতিহাসিক টেস্টে বাংলাদেশের হার নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই, তবে মুশফিক ক্রিজে থাকায় কিছুটা আশার আলো দেখেছিলেন বাংলাদেশি ক্রিকেটভক্তরা।

এর আগে তৃতীয় দিনের শুরুতে এবাদতকে নিয়ে মাঠে নেমেছিলেন মুশফিক। এবাদত দ্রুত ফিরে গেলেও মুশফিক খেলছিলেন সাবলীলভাবেই। কিন্তু হলো না। ইডেন গার্ডেনসে ৭৪ রান করে মুশফিক আউট হয়ে গেলে বাংলাদেশ হারে ইনিংস ও ৪৬ রানের ব্যবধানে। তাতেই নিভে গেল বাংলাদেশিদের সব আশা!

এর আগে নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে অনেকটা এগিয়ে নেন মুশফিক। উইকেটে থিতু হয়ে একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেন তিনি। হয়তো তার এই অবদান হারের ব্যবধান কমিয়েছে মাত্র। তবু কম কিসে।

এবাদত হোসেনকে সঙ্গে নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেন মুশফিকুর রহিম। কিন্তু ২২ গজে পা রাখার কয়েক মিনিট পরই ছাড়লেন মাঠ। শূন্যতেই উমেশ যাদবের বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

আগের দিন দারুণ ব্যাটিং করতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ হ্যামস্ট্রিংয়ে টান লাগার পর মাঠ ছেড়েছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। দিনের খেলা শেষে বাংলাদেশ দল থেকে জানানো হয়েছিল, তৃতীয় দিনে মাহমুদউল্লাহ ব্যাটিংয়ে ফিরতে পারবেন।

তবে শুরুতে দেখা গেল তার উল্টো। মাহমুদউল্লাহ নয় এবাদত হোসেনকে নিয়েই ইডেন টেস্টের তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেন মুশফিকু। তাতে মনে হয় বড় চোটই লাগল বাংলাদেশের ইনিংস হার এড়ানোর আশায়।

প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর ৩৪৭ করে ইনিংস ঘোষণা করে ভারত। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ১৩৬ রান করেন দলনেতা বিরাট কোহলি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান আসে পুজারার ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন আল আমিন হোসেন ও এবাদত হোসেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১