বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

ডেঙ্গুজ্বরের প্রকোপে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

গোপালগঞ্জে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মামুন আলমের (৪২) মৃত্যু হয়েছে। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রোববার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আল মামুন সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের মৃত দাউদ মোল্লার ছেলে। তিনি শুকতাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছিলেন।

গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহসিন উদ্দিন সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রায় এক সপ্তাহ ধরে ডেঙ্গুজ্বরে ভুগছিলেন আল মামুন। গতকাল রোববার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মামুনের মৃত্যু হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১