ইসলাম ডেস্ক :
অনেকেই মনে করেন উচ্চস্বরে জিকির করা নাজায়েজ। আসলে এ ব্যাপারে প্রকৃত বিধান কি?
উত্তর: জিকির নিম্ন স্বরে করা উত্তম। তবে কয়েকটি শর্ত সাপেক্ষে উঁচু স্বরেও জিকির করা জায়েজ আছে।
১। অন্য কারো ইবাদতে বিঘ্ন না ঘটলে।
২। অন্যের ঘুমের ক্ষতি না হলে।
৩। লৌকিকতামুক্ত হলে।
৪। জিকিরকারীর নফসের আত্মশুদ্ধির উন্নতির আশা থাকলে।
ইত্যাদি শর্ত সাপেক্ষে উচ্চস্বরে জিকির করা জায়েজ আছে।
ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত; তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে লোকে রা ফরয সালাত শেষে উচ্চস্বরে তাকবীর বলতো। ইবনু আব্বাস (রাঃ) বলেন, এভাবে উচ্চস্বরে তাকবীর বলা শুনে আমি বুঝতে পরতাম যে, লোকদের সালাত সমাপ্ত হয়েছে। [ সুনানে আবু দাউদ, হাদীস নং-১০০৩]
উত্তর লিখেছেন : লুৎফর রহমান ফরায়েজী।