শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিপিএলে নাম দেখে বিস্মিত গেইল, জানেন না কিছুই!

স্পোর্টস ডেস্ক :

বঙ্গবন্ধু বিপিএলে ক্যারিবীয় দানব ক্রিস গেইলকে কিনে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এরপর তাকে পেয়ে দলটির কলাকুশলী ও সমর্থক সকলেই উচ্ছ্বসিত ছিলেন। তবে বিপত্তি বাধে তখনই, যখন বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে জানান গেইল।

বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত ঘরোয়া টি-টোয়েন্টি লিগ খেলে বেড়ান গেইল। এই কারণে তাকে টি-টোয়েন্টির ফেরিওয়ালা বলেও ডাকা হয়। নিজ দেশের জাতীয় দলে অনেকদিন হলো টি-টোয়েন্টি খেলেননি গেইল। তবে আসছে বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করতে চান তিনি। সে লক্ষ্যে নিজেকে প্রস্তুত রাখতে এ বছরের বাকি সময় নিজেকে ক্রিকেট থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন গেইল।

এদিকে বিপিএলে নিজের নাম দেখে বেশ অবাক হয়েছেন গেইল। তিনি বলেন, ‘আমি বিগ ব্যাশে এবার খেলবো না। জানি না বিপিএলে কিভাবে আমার নাম নথিভুক্ত হলো। আমি অবাক হচ্ছি এই ভেবে যে, টুর্নামেন্টের একটা দল আমাকে নিয়ে নিল অথচ আমার কাছে কোনও খবরই নেই।’

বর্তমানে গেইলের এমন বক্তব্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে চট্টগ্রাম শিবিরে। তারা আসলেই গেইলকে পাবেন কিনা তা নিয়েও চিন্তার শেষ নেই চট্রগ্রামবাসীর। তবে এ বিষয়ে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো বক্তব্য মিলেনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১