নিজস্ব প্রতিবেদক :
“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এ স্লোগানে লক্ষ্মীপুরে পালিত হয়েছে নিরাপদ সড়ক চাই আন্দোলনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে নিরাপদ সড়ক চাই জেলা শাখার উদ্যোগে ট্রাফিক চত্তর এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সভাপতি প্রফেসর কার্তিক সেনগুপ্ত।
এরআগে বর্ণাঢ্য র্যালি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সচেতনতা লিফলেট বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম তপন, সেলিম উদ্দিন নিজামী, এম জে আলম, জাকির হোসেন আজাদ ভূঁইয়াসহ নিরাপদ সড়ক চাই ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নিরাপদ সড়কের যে আইন করা হয়েছে দ্রুত তার বাস্তবায়নের দাবি জানান। একই সাথে সকলকে সচেতন করার লক্ষ্যে চালকদের প্রশিক্ষণ ও সকল মটরযান চালকদের হয়রানিমুক্ত লাইসেন্স দেয়ার আহ্বান জানান।