সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

শেখ হাসিনার সেরা সব ছবি

আকাশবার্তা ডেস্ক :

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় কমিটিতে প্রধানমন্ত্রীর শৈশব থেকে আজ পর্যন্ত বাছাই করা ১৫০টি সেরা ছবি দিয়ে একটি অ্যালবাম তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন দলের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর শৈশব থেকে আজ পর্যন্ত হাজার হাজার ছবি আছে। সেগুলোর মধ্যে থেকে বাছাই করে সেরা ১৫০টি ছবি দিয়ে একটি অ্যালবাম তৈরি করা হয়েছে। এর প্রতিটি পাতায় একটি ছবির বক্স ও সিরিয়াল নম্বর আছে। ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে ইতিহাস।

এছাড়া ৫০ হাজার সিডি ক্যাসেটে আওয়ামী লীগের উন্নয়নের ভিডিও ধারণ করা হয়েছে। পাশাপাশি বিএনপি জামায়াতের তান্ডব ও নৈরাজ্য সিডি ক্যাসেটে ধারণ করা হয়েছে। এর মাধ্যমে তৃণমূলের নেতা-কর্মীরা এসব বিষয় জানতে পারবেন।

সম্মেলনে অতিথিদের দেয়ার জন্য আওয়ামী লীগের মনোগ্রাম দিয়ে ছাপানো ২৫ হাজার পাটের ব্যাগ দেয়া হবে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের মনোগ্রাম দিয়ে ২৫ হাজার পাটের ব্যাগ তৈরি করা হয়েছে। এই ব্যাগ সম্মেলনের দিন দেয়া হবে। ব্যাগের মধ্যে থাকবে একটি প্যাড, অ্যালবাম, একটি কলম, চার পিস চকলেট।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জাতীয় সম্মেলন উপলক্ষে আওয়ামী লীগের ওয়েব পেজ উদ্বোধন করা হয়েছে। সম্মেলনের দিন প্রধানমন্ত্রীর বক্তব্যসহ সব কিছু পাওয়া যাবে এই পেজে।

তিনি বলেন, জাতীয় সম্মেলন উপলক্ষে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির প্রচার সংক্রান্ত অনেক কাজ আছে। সম্মেলন উপলক্ষে আওয়ামী লীগ প্রচার উপ-কমিটি ননস্টপ কাজ করে যাচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১