স্পোর্টস ডেস্ক :
এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসান। তাই দলে নেই, খেলায়ও নেই তিনি। তার সময় কাটছে এখন শুধু পরিবারের সঙ্গে। তাই শিশিরকেও (স্ত্রী) বেশ সময় দিচ্ছেন সাকিব।
এদিকে এবার উইন্টার ভ্যাকেশন কাটাতে তিনি চলে গেলেন দুবাই। সেখানে সপরিবারে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে দেশসেরা এই অলরাউন্ডারকে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে নিজের ইনস্টাগ্রামে এমন ছবি প্রকাশ করেছেন সাকিবপত্নী শিশির। যার ক্যাপশনে লেখা, ‘শীতকালীন বিরতি’।
ছবিটা সংযুক্ত আরব আমিরাতে নামকরা রিসোর্ট আটলান্টিস, দি পামে’র সামনে থেকে তোলা। যেটি প্রথম কোনো দ্বীপে তৈরি করা রিসোর্ট।
প্রসঙ্গত, জুয়াড়ির ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার এক বছরের জন্য সব ধরণের ক্রিকেটের বাহির কাটাতে হবে সাকিব আল হাসানকে। তিনি প্রথম ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়ার পর অদ্যাবধি খেলেছেন ২০৬টি ওয়ানডে ম্যাচ। যেখানে রান করেছেন ৬ হাজার ৩২৩। বল হাতে নিয়েছেন ২৬০ উইকেট। ওয়ানডের পাশাপাশি ক্রিকেটের বাকি দুই ফরম্যাট টি২০ ও টেস্টেও তিনি সমানভাবে উজ্জ্বল। এখন পর্যন্ত ৫৬ টেস্টে অংশ নিয়ে করেছেন তিন হাজারের বেশি রান। পাশাপাশি ঝুলিতে পুরেছেন ২১০ উইকেট। আর টি২০’তে ৭৬ ম্যাচ খেলা সাকিবের রান ১ হাজার ৮৯৪। বিপরীতে উইকেট শিকার করেছেন ৯২টি।