শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সেরা বোলার মুস্তাফিজ!

আকাশবার্তা ডেস্ক :

ছন্দ হারিয়েছেন মুস্তাফিজুর রহমান। বাজে ফর্মে আছেন তিনি। বছর জুড়েই ছিল এ হাহাকার। তবু শেষ পর্যন্ত মান রাখলেন কাটার মাস্টারই। ২০১৯ সালে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারী বোলারের তালিকা প্রকাশিত হয়েছে।

তিন সংস্করণের মধ্যে দুটিতে (টেস্ট ও টি-টোয়েন্টি) শীর্ষ দশে নেই বাংলাদেশের কোনো বোলার। শুধু ওয়ানডেতে চার নম্বরে থেকে বছর শেষ করেছেন মুস্তাফিজ । এ বছর ১৬ ওডিআইতে ৩৪ উইকেট শিকার করেছেন তিনি। এ নিয়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটে দেশের সেরা বোলার ফিজই।

আলোচিত বছরে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট নেয়া বোলার হলেন মোহাম্মদ শামি। তিনি ২১ ম্যাচে নিয়েছেন ৪২ উইকেট। তালিকার দুই নম্বরে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ২০ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন তিনি। তৃতীয় স্থানে আছেন বোল্টের জাতীয় দলের সতীর্থ লকি ফার্গুসন।

১৭ ম্যাচে ৩৫ উইকেট নিয়েছেন তিনি। এরপরেই আছেন মোস্তাফিজ। ওয়ানডেতে তিনি ছাড়া শীর্ষ ত্রিশে আর কোনো টাইগার বোলার নেই। টি-টোয়েন্টিতে শীর্ষ কুড়িতেও নেই কেউ। আর টেস্টে সেরা চল্লিশেও বাংলাদেশের কেউ স্থান করে নিতে পারেননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১