রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার
ফাইল ছবি।

৫-৬ লাখ মামলা কমানোর পরিকল্পনা : আইনমন্ত্রী

আইন আদালত ডেস্ক :

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মামলাজট দূর করতে নতুন বছরে ৫-৬ লাখ মামলা কমানোর পরিকল্পনা রয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ পরিকল্পনার কথা জানান।

এর আগে আইনমন্ত্রী চার মাসের সহকারি জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক সাবেক বিচারপতি খন্দকার মুসা খালেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন-আইন সচিব মো. গোলাম সারওয়ারসহ অনেকেই।

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগে ৩৬ লাখ ৬০ হাজার মামলার কথা বলা হলেও তা প্রকৃতপক্ষে ৩১ লাখ। যা-ই হোক, এটা মামলার জট। এ বছর আমাদের লক্ষ্য থাকবে অন্তত ৫ থেকে ৬ লাখ মামলা কমানো। বিচারিক যে প্রোগ্রাম, আদালতের লোকবল সেভাবে করার চেষ্টা করছি। আমরা মামলা কমানোর যে পরিকল্পনা নিয়েছি তা অবাস্তব না।

মন্ত্রী বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি নিশ্চয় আরো জোরদার করা হবে। বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়টি এখনো জনগণের কাছে তেমন পরিচিত নয়। সেক্ষেত্রে যেসব ফৌজদারি মামলা আপসযোগ্য, আদালত যেন বলে দেয় কোর্টের বাইরে মীমাংসা করতে। বিজ্ঞ বিচারকদের এমন উদ্যোগ নিতে হবে।

বিচার বিভাগের ওপর মানুষের আস্থা বেড়েছে বলেই মামলা বাড়ছে বলে মনে করেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১