বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ ইং ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

‘আমার সৌভাগ্য বঙ্গবন্ধুর কর্মী হিসেবে কাজ করার’

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুর মতো একজন নেতার সাথে কর্মী হিসেবে কাজ করার। ‌এই বাংলাদেশে যতদিন থাকবে ততদিন বাংলার মানুষ তাকে শ্রদ্ধা করবেন।

তিনি বাংলাদেশকে স্বাধীন করে জনগণকে দেশের মালিকানা হিসেবে রেখে গেছেন। ‌ তার স্বাক্ষরিত দলিলে লেখা আছে এই দেশের মালিক জনগণ। আমরা বঙ্গবন্ধুর মতো অসাধারণ নেতৃত্ব পেয়েছিলাম বলেই আজ স্বাধীনতা পেয়েছি।

শুক্রবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি ৭২’ অকথিত ঘটনাবলির উপর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামাল হোসেন বলেন, সংবিধানের ৭ম অনুচ্ছেদে লেখা আছে দেশের মালিক জনগণ। স্বাধীন দেশে স্বৈরাচার থাকার কোন অধিকার নাই। এই দেশের প্রতিটি জনগণ কেন তার মৌলিক অধিকার পালন করতে পারে সেকথা বঙ্গবন্ধু বলে গেছেন।

তিনি কখনো অন্যায়ের ব্যাপারে আপোষ করেননি। বঙ্গবন্ধুর স্বাক্ষরিত দলিল সংবিধান বাংলাদেশের জাতীয় জাদুঘরে রাখা আছে। প্রত্যেক স্কুল-কলেজের শিক্ষার্থীদের এই দলিল দেখানো উচিত। এই স্বাধীন বাংলাদেশ যদি গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণ যদি মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে বঙ্গবন্ধুর কথা অমান্য করা হবে।

তিনি আরো বলেন, আমাদের দুর্ভাগ্য যে আমরা খুবই অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি। তাকে যেন কখনো অমান্য করা না হয়। বঙ্গবন্ধুকে শুধু দেশের মানুষ নয় বিভিন্ন দেশের মানুষ তাকে শ্রদ্ধা করত এবং ভালোবাসতো। আমাদের সংবিধান এবং মৌলিক অধিকার গুলো যেন সকলে অক্ষরে অক্ষরে পালন করতে পারে সে ব্যাপারে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১