বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

হজ নিয়ে কটুক্তি : পীর আবুল বাশারের বিরুদ্ধে মামলা

আকাশবার্তা ডেস্ক :

সম্প্রতি হবিগঞ্জে এক ওয়াজ মাহফিলে কিশোরগঞ্জের ভৈরবের `গুলে মদিনা দরবার’র পীর আবুল বাশার পবিত্র ওমরা হজ্ব নিয়ে কুটক্তিসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ফলে সাধারণ মানুষের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় ভৈরবের গুলে মদিনা দরবারের পীর আবুল বাশারকে অভিযুক্ত করে কিশোরগঞ্জ জর্জ কোর্টের আইনজীবী এ্যাড. আমিনুল ইসলাম বাদী হয়ে শনিবার (১১ জানুয়ারি) রাতে ভৈরব থানায় মামলা দায়ের করেছেন।

হজ্ব নিয়ে কুটক্তি ও ধমীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে এর আগে গেল ১ জানুয়ারি ভৈরবের গুলে মদিনা দরবারের পীর আবুল বাসারকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে ইমাম-ওলামা পরিষদসহ হাজার হাজার তৌহিদী জনতা।

গেল রোববার সকালে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নিউ টাউন এলাকার ওয়ালটনের সামনে খন্ড খন্ড মিছিলে জড়ো হতে থাকে লোকজন।

এসময় একে একে বক্তব্য দেন ইমাম-ওলামা পরিষদের নেতৃবৃন্দ। এতে একাত্বতা ঘোষণা করে বিক্ষোভে যোগ দেন জনপ্রতিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার তৌহিদী জনতা। ফলে ঢাকা সিলেট মহাসড়কে ঘন্টাব্যপী যানযটের সৃষ্টি হয়। পরে ওয়ালটনের সামনে থেকে ভৈরবের ইমাম-ওলামা পরিষদের নেতৃত্বে হাজার হাজার লোকজন বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা প্রসাশনের কাছে জেলা প্রসাশক বরাবরে গুলে মদিনা দরবারের পীর আবুল বাসারকে গ্রেপ্তার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে স্বারকলিপি দেয়।

এর আগে কিশোরগঞ্জ জর্জ কোর্টের আইনজীবী এড. আমিনুল ইসলাম মামুন বাদী হয়ে গুলে মদিনা দরবারের পীর আবুল বাসারের বিরুদ্ধে ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ফলে আবুল বাসারকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ডাক দেয় ইমাম-ওলামা পরিষদ।

এ বিষয়ে ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার মামলা দায়েরের বিষয়টি স্বীকার করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১