শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

বাজারে ঘুরছে ১০ জনপ্রিয় ফোনের নকল সংস্করণ

প্রযুক্তি ডেস্ক :

আইফোন ও স্যামসাং স্মার্টফোনের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। এই দুই ব্র্যান্ডের বেশ কয়েকটি স্মার্টফোনের নকল সংস্করণ বাজারে এসেছে বলে জানিয়েছে চীনা বেঞ্চমার্কিং পোর্টাল মাস্টার লু।

মাস্টার লু’র প্রকাশিত তালিকায় দেখা গেছে, চীনে ভুয়া স্মার্টফোনের ক্ষেত্রে স্যামসাং ২৮ দশমিক ৭ আর অ্যাপল ১৫ দশমিক ৮৮ শতাংশ দখল করেছে।

চীনের পুলিশের কর্মকর্তারা দাবি করেছেন, বিভিন্ন দেশ থেকে পুরোনো আইফোনের মাদারবোর্ডসহ যন্ত্রাংশ সংগ্রহ করে চীনভিত্তিক প্রতিষ্ঠান। বেশ কিছু নকল যন্ত্রপাতি ও লোগোও তৈরি করে প্রতিষ্ঠানগুলো। কর্মী ভাড়া করে ভুয়া আইফোন তৈরি ও বিশ্বের বিভিন্ন দেশে তা সরবরাহ করে ভুয়া আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

গ্যাজটস নাউ জানায়, সাশ্রয়ী দামের এসব ফোন অনেকেই আসল মনে করে কিনে ফেলেন।

মাস্টার লু প্রকাশিত শীর্ষ ১০ ভুয়া ফোনের তালিকার মধ্যে রয়েছে- স্যামসাং ডব্লিউ ২০১৮, আইফোন ৮, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্স, স্যামসাং ডব্লিউ ২০১৯, স্যামসাং গ্যালাক্সি এস ৮ প্লাস, শাওমি মি ম্যাক্স, শাওমি মি ৯ ও
ওয়ান প্লাস ৭ প্রো।

এর আগে বেশ কয়েকবার ভুয়া আইফোন তৈরির অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০