শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রাজনীতিতে বঙ্গবন্ধু পরিবারের নতুন মুখ শেখ বেলাল

আকাশবার্তা ডেস্ক :

একাদশ সংসদ নির্বাচনের আগে-পরে বিভিন্ন সময়ে রাজনৈতিক অনুষ্ঠানে সরব উপস্থিতি ও আকর্ষণীয় বাচনভঙ্গিতে দেয়া বক্তৃতা সবার নজর কেড়েছেন শেখ সারহান নাসের তন্ময় (৩২)। এবার রাজনীতিতে আসছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের আরেক সদস্য শেখ বেলাল উদ্দিন বাবু। তিনি বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র।

জানা গেছে, বাগেরহাট-০৪ আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন তিনি। শেখ বেলালকে রাজনীতিতে আগে দেখা না গেলেও বাগেরহাটের মোড়লগঞ্জ-শরণখোলা এলাকায় তার জনপ্রিয়তাও ব্যাপক।

শেখ বেলাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছোট ছেলে। তার অন্য দু’ভাই বর্তমানে সংসদ সদস্য।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে মহাজোটের সমর্থন ও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে জয় পান শেখ বেলালের সেঝ ভাই শেখ সালাহউদ্দিন জুয়েল।

শেখ বেলালের বড় ভাই শেখ হেলাল উদ্দিন বর্তমানে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য।

এদিকে একাদশ সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শেখ সারহান নাসের তন্ময়। তিনি শেখ হেলাল উদ্দীনের একমাত্র ছেলে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১