শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

হঠাৎ গুরুতর অসুস্থ কাদের!

আকাশবার্তা ডেস্ক :

হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঠাণ্ডাজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ দৈনিক আমার সংবাদকে কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারি আব্দুল মতিনও গণমাধ্যমকে জানিয়েছেন, ঠাণ্ডাজনিত কারণে চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি। এদিকে ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতি মণ্ডলির মূলতবি বৈঠক ছিল। এ বৈঠকে  কাদেরের সভাপতিত্ব করার কথা ছিল। কিন্তু তার শারীরিক অসুস্থার কারণে তা বাতিল করা হয়।

এদিকে কাদের অসুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১