শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ইসির ভুল হিসেবে নির্বাচনে হার : তাবিথ-ইশরাক

আকাশবার্তা ডেস্ক :

ভোটে নির্বাচন কমিশনের (ইসি) ভুল হিসেবে হার হয়েছে বলে দাবি করেছেন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। তারা অভিযোগ করে বলেন, সারাদিন ভোটে এগিয়ে থেকে শেষমেশ আমাদের হারতে হয়েছে।

ঢাকার দুই সিটি নির্বাচনে দায়িত্ব পালনের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে দেখতে গিয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের এসব কথা জানান তাবিথ-ইশরাক।

এদিকে একই দিন মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সামগ্রিকভাবে একটি ভালো নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ইসির ভুল হিসেবে ইশরাক বলেন, নির্বাচনকে দলীয়করণ করা হয়েছে। সারাদিন জালিয়াতি করার পরও আমরা দুজন এগিয়ে ছিলাম এবং সন্ধ্যা ৭টার দিক মিডিয়া ক্রু করে রাত ১টার দিকে দক্ষিণে এবং ভোর ৪টার দিকে উত্তরে গোঁজামিল দিয়ে একটা ফলাফল ঘোষণা করা হয়। কোনো রকমে একটা মিলিয়ে ফল ঘোষণা করা হয়।

তাবিথ বলেন, সাংবাদিকরা আহত হয়েছেন, বিশেষ করে এই যে সুমনকে মাথা ফাটিয়ে দেয়া হয়েছে, আমরা কি এক্স রে, সিটিস্ক্যান রিপোর্ট জমা দিবো। নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া। দেশের নিরাপত্তা বজায়ে রাখার জন্য সকলের দায়িত্ব।

এদিকে ঐক্যবদ্ধ থাকার কারণেই আওয়ামী লীগের জয় হয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাংগঠনিক দুর্বলতা সত্ত্বেও বিএনপি নির্বাচনে ভালো করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১