বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

প্রধানমন্ত্রী ও সিইসি’র ছবি বিকৃতি, যুবক আটক

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদার ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার করার দায়ে বেলাল হোসেন হৃদয় (৩০) নামের এক যুবককে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় বেলাল হোসেন হৃদয়কে আটক করে থানা পুলিশ।

বেলাল হোসেন হৃদয় উপজেলার পশ্চিম গোমদন্ডী চরখিজিরপুর এলাকার হাবিলদার বাড়ির মৃত আলতাজ মিয়ার ছেলে। তিনি মিলিটারী পুল এলাকায় এক কারখানা শ্রমিক।

বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক জহরুল ইসলাম জহুর জানান, আটককৃত বেলাল হোসেন ২০১৯ সালের ১৬ এপ্রিল সকাল ৯টায় ও শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর ছবি এবং গত ৩ ফেব্রুয়ারি সকাল ১০টা ৪৯ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদার ছবি বিকৃতি করে নিজ ফেইসবুক আইডি থেকে পোষ্ট করেন। প্রধানমন্ত্রীর বিকৃত ছবি স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের দৃষ্ঠিগোছর হলে পুলিশকে জানানো হয়।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, নিজের ফেসবুক আইডিতে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারের ছবি বিকৃত করে পোস্ট করায় বেলালকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১