বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ ইং ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার

‘খালেদা জিয়া ভয় নাই রাজপথে নামি নাই’

আকাশবার্তা ডেস্ক :

নিজ দলের নেতা-কর্মীদের সমালোচনা করে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘খালেদা জিয়া ভয় নাই রাজপথে নামি নাই।’ শনিবার (৮ ফেব্রুয়ারি) নয়াপল্টনে খালেদা জিয়ার দুই বছর কারাবাসের প্রতিবাদে সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

সমাবেশে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল স্লোগান তুলে বলেন, যখন আমরা স্লোগান দিই ‘খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, তখন আমার স্লোগান দিতে ইচ্ছে করে, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথে নামি নাই’। নামি নাই যখন তাহলে পরের কথাটা আসে কী করে? যে পথে কাঁটা নাই সেটা কোনই পথই না। সেটা হলো মসৃণ কার্পেট। কার্পেটের উপরে হেঁটে হেঁটে মজলিসে যাওয়া যায়, মঞ্জিলে যাওয়া যায় না। একত্রিত হয়ে শপথ নিতে হবে, তবেই খালেদা জিয়াকে মুক্ত করা যাবে।

তিনি বলেন, আজকের যতজন ওখানে এসেছে তার দশ ভাগের এক ভাগও যদি সিটি নির্বাচনের ভোটের দিন মাঠে থাকতো তাহলে ভোট ডাকাতি সম্ভব হতো না। বিএনপির এ নেতা বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য একত্রিত হয়ে শপথ নিতে হবে। মানসিকতা ঠিক না হওয়া পর্যন্ত আমরা বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে পারবো না। তা যত বড় বড় কথাই মাইকের সামনে বলি না কেন।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাবাসের ২ বছরের দিনে নেত্রীর মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে বিএনপি।

শনিবার (৮ জানুয়ারি) দুপুর সোয়া ২টায় ওলামাদলের সদস্য সচিব হাফেজ মাওলানা নজরুল ইসলামের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো.শাজাহান, শামসুজ্জামান দুদু।

আরো উপস্থিত ছিলেন- আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আবুল খায়ের ভূইয়া, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০