শনিবার ২৫শে জুলাই, ২০২৬ ইং ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

দখলমুক্ত আ.লীগের কার্যালয়, দুধ দিয়ে ধুয়েমুছে পরিষ্কার

আকাশবার্তা ডেস্ক :

যশোরের কেশবপুরে আওয়ামী লীগের কার্যালয়টি দখলমুক্ত করে তা দুধ দিয়ে ধুয়েমুছে পরিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কার্যালয়টি পরিষ্কার করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সাঈদ জানান, মঙ্গলবার সকালে পুলিশ নিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান শাহীন চাকলাদারের সমর্থক আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেখানকার একটি কক্ষ থেকে পুলিশ কয়েকটি ধারাল অস্ত্র ও ফেনসিডিলের বোতল উদ্ধার করেছে। এরপর উপজেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে গরুর দুধ দিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের ওই কক্ষটি ধুয়েমুছে ফেলা হয়।

সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইসমত আরা সাদেকের মৃত্যুতে কেশবপুর উপজেলা নিয়ে গঠিত যশোর-৬ আসন ফাঁকা হয়, আগামী ২৯ মার্চ এখানে ভোটের তারিখ দিয়েছে নির্বাচন কমিশন। এ আসনের উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শাহীন চাকলাদার আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় কেশবপুরে দলটির কার্যালয় ৪৯ লিটার দুধ দিয়ে ধুয়েমুছে পরিষ্কার করেছেন তার অনুসারীরা। এখন ইসমত আরা সাদেকের অনুসারীদের ‘হাতুড়ি ও গামছা বাহিনী’ আখ্যায়িত করে সমালোচনা করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। আর শাহীন চাকলাদার মনোনয়ন পাওয়ায় ভয়ে এলাকা ছেড়েছেন তারা।

জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন বলেন, গত ৬ বছরে আওয়ামী লীগ অফিসে ঢুকতে পারিনি। আজ সকালে অফিসে এসে দেখি, পুলিশ হাতুড়ি ও গামছা বাহিনীর দখলে থাকা কক্ষটির তালা খুলে দেশি অস্ত্রশস্ত্রসহ ফেনসিডিলের বোতল উদ্ধার করেছে।

সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার জানান, গতকাল সন্ধ্যায় তিনি ঢাকা থেকে যশোরে ফিরেছেন। ওই ঘটনাটি সম্পর্কে সবাই জেনেছেন। তিনি বলেন, আমি চাই, কেশবপুরের মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১