বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

একই পরিবারের ৭ সদস্য ও তিন কুকুর অসুস্থ, দুই কবুতরের মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হঠাৎ অসুস্থ হয়ে সাবেক ইউপি চেয়ারম্যানসহ তার পরিবারের ৭ জন সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওইদিন বিকেলে স্থানীয় পুলিশের সহযোগিতায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়।

অসুস্থরা হলেন, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অপূর্ব কুমার রায়, তার স্ত্রী মনজু রানী রায়, তার নাতি শুভ, যুবরাজ, প্রলয় মিথি ও বাড়ীর কাজের লোক তৈল্য কুমার রায়।

অসুস্থ সাতজনই বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে সাবেক চেয়ারম্যানের বাড়ীর তিনটি কুকুরও অসুস্থ হয়ে পড়েছে। এরই মধ্যে দুটো পালিত কবুতর মারা গেছে।

এর আগে, এই ঘটনায় ওই বাড়ীতে প্রবেশ করতে সাহস পাননি কেউ। পরে পুলিশ ও মেডিকেল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়ীর লোকজনকে উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, সকাল থেকেই বাড়ীর কুকুর দুটো অসুস্থ। স্থানীয় চিকিৎসক ডেকে কুকুর দুটোকে ইনজেকশন দেয়া হয়েছে।

দুপুরে খাওয়া দাওয়ার পর বাড়ীর লোকজন একে একে অসুস্থ হতে শুরু করে। তবে কেন অসুস্থ হচ্ছে এর কারণ সঠিক কেউ জানাতে পারেনি।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু সাদাৎ রুপক জানান, খাবার পানিতে অথবা খাবারে চেতনানাশক মিশিয়ে খাওয়ানোর কারণে এমনটা হতে পারে। চিকিৎসা প্রদান করা হয়েছে। আশা করছি খুব শিগগির শঙ্কামুক্ত হবেন তারা।

এদিকে বালিয়াডাঙ্গী থানার এস আই ইশাহাক আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মেডিকেল টিম ডেকে অসুস্থ রোগীদের হাসপাতালে পাঠানো হয়েছে। কেন এই ঘটনা তা তদন্ত করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০