বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

৭১বাংলা টিভির বর্ষপুর্তি উদযাপন

আকাশবার্তা ডেস্ক :

অনলাইন ৭১বাংলা টিভির ২য় বর্ষপুর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে “বঙ্গবন্ধু এবং উন্নয়নে ডিজিটাল বাংলাদেশর্” এই আলোচ্য বিষয় নিয়ে রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে আলোচনা সভা, কেককাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

৭১বাংলা টিভির চেয়ারম্যান এএইচএম তারেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইঞ্জিঃ আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ-সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক এসএম মোরশেদ, সোনালী ব্যাংকের সাবেক জিএম মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন।

 সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ৭১বাংলা টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মো. আলী হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন কামাল, লক্ষ্মীপুরের দিঘলী ইউপি চেয়ারম্যান শেখ মজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষা, সাংস্কৃতিক, জনপ্রতিনিধি, সাংবাদিকতা, সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৭১বাংলা টিভির পক্ষথেকে অর্ধশতাধিক ব্যক্তিকে গুণিজন সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ৯০ শতাংশ সাংবাদিক ভালো। তারা জনগণের পক্ষে কাজ করেন। আর বাকি ১০ শতাংশ হলুদ সাংবাদিক। যাদের কারণে প্রকৃত সাংবাদিকদের বদনাম হচ্ছে। এ সময় মন্ত্রী বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানের শেষে জমকালো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১