রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

মাইকিং করে করোনাভাইরাসের ওষুধ বিক্রি করে কারাগারে ২

আইন আদালত ডেস্ক :

নেত্রকোনার কেন্দুয়ায় করোনা ভাইরাসের কথিত প্রতিষেধক বিক্রির কথা বলে প্রতারণার দায়ে দুই জনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যার দিকে কেন্দুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড দেন। শুক্রবার (১৩ মার্চ) তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সাজাপ্রাপ্ত দুজন হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের রুবেল মিয়া (২৭) ও একই জেলার ফুলবাড়িয়া উপজেলার রাশেদুল ইসলাম (৩৫)।

স্থানীয় বাসিন্দা ও আদালত সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ওই দুই ব্যক্তি কেন্দুয়ার গন্ডা বাজারে মাইকিং করে করোনাভাইরাসের প্রতিষেধক ওষুধ বিক্রি করছিলেন। খবর পেয়ে ইউএনও আল-ইমরান রহুল ইসলাম ও কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান পুলিশ নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হন। পরে ইউএনও সেখানে ভ্রাম্যমাণ আদালত বসান। দুই ব্যক্তি দোষ স্বীকার করলে আদালত তাঁদের দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।

ইউএনও বলেন, মানুষকে প্রতারণা করে ওষুধ বিক্রির অভিযোগে ওই দুই ভুয়া চিকিৎসককে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২৯ ধারায় এই দণ্ড দেওয়া হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের আজ শুক্রবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১