সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বেগমগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষকদের পদোন্নতি, বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মে) সকালে বেগমগঞ্জ উপজেলা পরিষদের সামনে বেগমগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি এ কর্মসূচি পালনের আয়োজন করে। মানববন্ধনে উপজেলার ১৯২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন, সমিতির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবদুল আলিম ভূঁইয়া সুজন, স্কোয়াড কমিশনার কাজী মমিন হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে বন্ধ থাকা সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষকদের পদোন্নতিসহ শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান, সহকারী শিক্ষকদের একধাপ নীচে বেতন নির্ধারণ ও প্রধান শিক্ষদের ১০ম গ্রেডসহ ক্রসপল্ডিং স্কেল দ্রুত বাস্তবায়ন করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31