বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন, জেলা তথ্য অফিসার আব্দুল্যাহ আল মামুন।

আকাশবার্তা ডেস্ক :

ক্রান্তিকালে সমালোচকের দৃষ্টি, শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে বুধবার (৩ মে) লক্ষ্মীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ করে শহরের বাগবাড়িস্থ একটি চাইনিজ রেষ্টুরেন্টে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সাংবাদিক কল্যাণ তহবিলের আয়োজনে ও ইয়ুথ জানালিস্ট ফোরামের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

লক্ষ্মীপুরের প্রবীণ সাংবাদিক আবদুল মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ও জেলা বিএমএ সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা (পশ্চিম) যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল হক মাহবুব, প্রবীণ সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ।

মাইটিভি ও আমার সংবাদের জেলা প্রতিনিধি আলী হোসেনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, ইয়ুথ সাংবাদিক ফোরামের জেলা শাখা/সাংবাদিক কল্যাণ তহবিল এর সভাপতি রবিউল ইসলাম খান, ইসমাইল হোসেন জবু (খবর), আতোয়ার রহমান মনির (সমকাল), ইসমাইল হোসেন বাবু, বিএম সাগর (নতুন পথ) প্রমুখ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা প্রত্যাহার এবং ঐক্যবদ্ধ হয়ে অপরাধীদের বিরুদ্ধে লিখনির মাধ্যমে সমাজকে জাগ্রত করার আহ্বান জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০