শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কার্যালয় ছাড়লেন রিজভী, উঠলেন ভাড়া বাসায়

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছাড়লেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘ সময় পর দলীয় কার্যালয় ছেড়ে ভাড়া বাসায় উঠলেন এ নেতা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে দলীয় কার্যালয় ছেড়ে দেন রিজভী। ২০১৮ সালের ৩০ জানুয়ারি থেকে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেন বিএনপির এই সিনিয়র নেতা। সে হিসেবে দীর্ঘ ৭৮৭ দিন পর দলীয় কার্যালয় ছেড়ে নিজ বাসায় উঠলেন তিনি।

এই প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, দীর্ঘদিন কেন্দ্রীয় কার্যালয়ে ছিলাম। এখানেই আমার অনেকটা সময় কেটেছে। খুব কষ্ট হচ্ছে। যদিও আমি কেন্দ্রীয় কার্যালয় ছেড়ে একেবারের জন্য চলে যাচ্ছি না। দলীয় কার্যক্রমের প্রয়োজন হলে আমি তখন আসবো।

আপাতত আমি আমার নিজের বাসায় থাকবো। কেন্দ্রীয় কার্যালয়ে আমি দেশনেত্রীর মুক্তির আন্দোলনের অংশ হিসেবে অবস্থান করেছিলাম। এখানে থাকা অবস্থায় একটা আতঙ্ক বিরাজ করতো আমার মনে। তারপরেও বুকে সাহস নিয়ে অবস্থান করেছি।

আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতদিন পর্যন্ত অবৈধ সরকারের কারাগার হতে মুক্ত না হন ততদিন পর্যন্ত দলীয় কার্যালয়েই থাকবো। কষ্ট করে থেকেছি। গতকাল দেশনেত্রীর মুক্তিতে কিছুটা হলেও স্বস্তি লাগছে।

সরকারের নির্বাহী আদেশে গতকাল ছয় মাসের জন্য কারাগার থেকে মুক্তি পান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপরই রিজভী সিদ্ধান্ত নেন যে তিনি আর দলীয় কার্যালয়ে রাত্রিযাপন করবেন না। অতঃপর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন নয়া পল্টনের দলীয় কার্যালয় ছেড়ে রাজধানীর ভাড়া বাসায় যান রিজভী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১