শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

বাফুফের উদ্যোগের প্রশংসা করলেন সজীব ওয়াজেদ জয়

স্পোর্টস ডেস্ক :

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দেশে সাধারণ ছুটিতে আয়-রোজগার বন্ধ হয়ে গেছে নিম্ন শ্রেণির মানুষের। তাদের সহায়তা এগিয়ে আসছেন দেশের অনেক সংগঠন, বিত্তশালী ও জনপ্রিয় তারকারা। যে যেভাবে পারছে সহায়তা করছে। ব্যক্তিগত উদ্যোগে জাতীয় দলের ক্রিকেটার-ফুটবলারও এগিয়ে এসেছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) পিছিয়ে নেই। অসহায়-দুস্থদের পাশে দাঁড়িয়েছে তারা। বর্তমান কঠিন পরিস্থিতিতে গত ২৭ মার্চ থেকে প্রতিদিন দুপুরে ২০০ অসহায়-দুস্থ মানুষকে খাবার সরবরাহ করছে বাফুফে।

বাফুফের উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে হুইল চেয়ারে বসা একজন অসহায় নারীর ছবি দিয়ে জয় টুইট করে লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য গর্ব হচ্ছে। অসহায়, অভাগা মানুষদের মাঝে তারা নিরাপদে খাদ্য বিতরণ করছে। সব কিছু বন্ধ থাকার সময়টাতে তারা এ কাজ চালিয়ে যাবে। আমরা একসাথে করোনাভাইরাসের বিপক্ষে জয়ী হবো।’

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম প্রতিদিন চলবে বলে ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০