বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

জেল থেকে কোয়ারেন্টাইনে রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক :

ভুয়া পাসপোর্ট দিয়ে প্যারাগুয়ে প্রবেশের অপরাধে একমাসেরও বেশি সময় ধরে কারাবাসের পর ছাড়া পেলেন অবসরে যাওয়া ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালদিনহো।

তবে, কারাগার থেকে মুক্তি পেলেও তদন্ত চলাকালীন মঙ্গলবার একটি বিলাসবহুল হোটেলে তাকে গৃহবন্দী থাকার আদেশ দেয়া হয়েছে।

প্যারাগুয়ের একটি আদালত এ রায় দেয়ার প্রায় চার ঘণ্টা পরে হোটেলটিতে যান ব্রাজিলিয়ান এ তারকা ফুটবলার। পুলিশ ভ্যানে করে তাকে হোটেলটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রয়োজনীয় স্যানিটারি সতর্কতা নিশ্চিত করার পর তাকে ঢুকতে দেয়া হয়েছে।

সেই সাথে, ফিফার বর্ষসেরা ব্রাজিলিয়ান খেলোয়াড় রোনালদিনহো এবং তার ভাই রবার্তো ডি এসিসকে ৮ লাখ ডলার করে জামানত দিতে বলা হয়েছে।

২০০২ বিশ্বকাপ জেতাতে নেতৃত্বদানকারী রোনালদিনহোকে দক্ষিণ আমেরিকার ছোট্ট এ দেশটিতে ভুয়া প্যারাগুয়ান পাসপোর্ট নিয়ে প্রবেশের দায়ে মার্চের প্রথম সপ্তাহে ছয়মাসের জেল দিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ।

রোনালদিনহো তার নিজের আত্মজীবনী প্রচারের জন্য প্যারাগুয়ে গিয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০