শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

জ্বর-শ্বাস কষ্ট নিয়ে উপ-সহকারী শিক্ষা প্রকৌশলীর মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জোবাইদুল ইসলামের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার (৮ এপ্রিল) তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। রংপুর থেকে ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত উপ-সহকারী প্রকৌশলী জোবাইদুল ইসলামের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে। সে কুড়িগ্রাম শহরের টেক্সটাইল এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার বয়স ৩০ বছর। তিনি কুড়িগ্রাসে যোগদানের মাধ্যমে চাকরি জীবন শুরু করেন। এখানে সে প্রায় তিন বছর ধরে কর্মরত ছিল।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তীব্র জ্বর আর শ্বাস কষ্ট নিয়ে গত মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তার করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু সেই রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

এদিকে প্রকৌশলী জোবায়দুল ইসলাম যে এলাকায় ভাড়া ছিলেন সেখানকার মানুষের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এলাকাবাসীর দাবি নিহত প্রকৌশলী করোনায় মৃত্যু হয়েছে, না ডেঙ্গুতে হয়েছে তা দ্রুত নিশ্চিত হয়ে প্রশাসনকে লকডাউনের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে বাড়ির মালিকের ছেলের দাবি তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন।

মৃত্যুর পর তার মরদেহ নিজ বাড়ি রাজশাহীতে নিয়ে যাওয়া হয়েছে। তার বয়স হয়েছিল ৩০ বছর। কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মেহেদী ইকবাল তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১