বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

দেশের প্রথম ভাসমান কোয়ারেন্টাইন সেন্টার চালু

আকাশবার্তা ডেস্ক :

দেশের প্রথম একটি বিলাসবহুল দোতলা লঞ্চে ভাসমান কোয়ারেন্টাইন সেন্টার চালু করা হয়েছে। 
ক্লাস্টার হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে পটুয়াখালীতে প্রবেশ করা মানুষের জন্য ভাসমান এই কোয়ারেন্টিন ইউনিট চালু করা হয়েছে।

ভাসমান এ ইউনিটে ৪০টি ডাবল এবং ৩৮টি সিংগেল কেবিন রয়েছে।

কোয়ারেইন্টাইনে থাকা ব্যক্তিদের দেখভাল করার জন্য রয়েছে ডাক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ‘এ আর খান-১’ লঞ্চকে প্রাতিষ্ঠানিক ভাসমান কোয়ারেইন্টাইন ইউনিট হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মতিউল ইসলাম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন-পটুয়াখালীর সিভিল সার্জন জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হেমায়েত উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুনয়েম সাদ, পটুয়াখালী নদীবন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা প্রশাসক জানান, নদীবহুল পটুয়াখালী জেলার জনসাধারণকে করোনার প্রভাব থেকে নিরাপদ রাখতে নিষেধাজ্ঞা অমান্য করে নৌপথে আগত যাত্রীদের কোয়ারেইন্টাইন যথাযথভাবে নিশ্চিতের লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরো জানান, সরকারি নির্দেশনা অমান্য করে যেসব ব্যক্তি এই জেলায় প্রবেশ করবে, তাদেরকে ও তাদের পরিবারকে নিরাপদ রাখতে তথা পটুয়াখালী জেলার মানুষকে সুরক্ষিত রাখতে এই লঞ্চে তাদের ১৪ দিন বাধ্যতামূলক অবস্থান করতে হবে।

এই সময়ে বিআইডব্লিউটিএ, জেলা স্বাস্থ্য বিভাগ এবং পটুয়াখালী জেলা প্রশাসন তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০