আকাশবার্তা ডেস্ক :
জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা ও ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’র সমন্বয়ক মজিবুর রহমান মঞ্জু। সম্প্রতি তিনি নতুন দলের নাম ঘোষণা করলেন।
তার দলের নামটি হলো ‘আমার বাংলাদেশ পার্টি’ তথা ‘এবি পার্টি’।
‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার’- স্বাধীনতার ঘোষণাপত্রের এ তিন মূলনীতির ভিত্তিতে শনিবার (২ মে) বেলা ১১টায় পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দলের ঘোষণা দেন মঞ্জু।
এ সময় আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত ইসলামী নেতাদের আইনজীবী তাজুল ইসলামসহ কয়েকজন উপস্থিত ছিলেন।
‘মহান মুক্তিযুদ্ধকে বিতর্কোর্ধ্ব জাতীয় অর্জন’ আখ্যা দিয়ে মঞ্জু বলেন, ধর্ম ও স্বাধীনতাকে সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে ‘আমার বাংলাদেশ পার্টি’ তথা ‘এবি পার্টি’।
তিনি বলেন, মতবাদ, মতাদর্শ যার যার, রাষ্ট্র আমাদের সবার। মতবাদ ও মতাদর্শের ঊর্ধ্বে উঠে অধিকার আদায়ের রাজনীতি করবে এই ‘আমার বাংলাদেশ পার্টি’ তথা ‘এবি পার্টি’।