মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

৯৮ শতাংশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডই দুর্বল!

টেক বার্তা ডেস্ক :
বর্তমান প্রযুক্তির যুগে সবচেয়ে রিপিদ আশ্রয়ের নাম ‘পাসওয়ার্ড’। আর এই পাসওয়ার্ডের জন্য প্রতিবছর মে মাসের প্রথম বৃহস্পতিবার পালিত হয় বিশ্ব পাসওয়ার্ড দিবস। তারই জের ধরে ৪ মে বৃহস্পতিবার পালিত হয়েছে বিশ্ব পাসওয়ার্ড দিবস ২০১৭।

প্রতিবারের মতো এবারও পাসওয়ার্ডের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হয়। তবে এই দিবসের মূল বিষয় ছিল- উন্নত পাসওয়ার্ড দেওয়ার অভ্যাস গড়ে তোলা। এ ব্যাপারে ব্যবসা বাণিজ্য বিষয়ক সাইট বিজনেস ইনসাইডার এক গবেষণায় দেখিয়েছে, মানুষের ব্যবহার করা পাসওয়ার্ডগুলো কতটা দুর্বল। এই গবেষণায় দেখা গেছে, ১০ হাজার সাধারণ পাসওয়ার্ড দিয়ে প্রায় ৯৮ শতাংশ অ্যাকাউন্টে এক্সেস করা গেছে।

প্রসঙ্গত, মাইক্রোসফট, তোশিবা এবং ডেলসহ ১৭০টি সংস্থা এই বিশ্ব পাসওয়ার্ড দিবস সমর্থন করে থাকে। তারা তাদের ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে নানা পরামর্শও দিয়ে থাকে।

২০০৫ সালে নিরাপত্তা গবেষক মার্ক বার্নেট ‘পারফেক্ট পাসওয়ার্ডস’ নামের একটি বই লেখেন এবং পাসওয়ার্ড দিবস পালনের জন্য উৎসাহ জোগান। তার ধারণা থেকেই ২০১৩ সাল থেকে ইনটেল সিকিউরিটি প্রতিবছরের মে মাসের প্রথম বৃহস্পতিবার বিশ্ব পাসওয়ার্ড দিবস পালনের সিদ্ধান্ত নেয়।

সূত্র : ডেকান ক্রনিক্যাল

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১