সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

প্রেম নিয়ে তিন ছাত্রলীগ নেতাকে গরম তেল নিক্ষেপ, আটক ৯

আকাশবার্তা ডেস্ক :

ফেনীর সোনাগাজীতে প্রেম সম্পর্কিত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার (১১ মে) সন্ধ্যায় তিন ছাত্রলীগ নেতাকর্মীকে পোড়া গরম তেল মেরে ঝলসে দেয়া হয়েছে। এ ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের দশআনী গ্রামের এক প্রবাসীর মেয়ের সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে সোমবার বিকালে একই গ্রামের সুলতান আহম্মদের ছেলে ফারুক কথা বলতে যায়। এ নিয়ে একই গ্রামের শহিদ উল্লার ছেলে সুমনের সাথে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে সুমন ও তার সহযোগীরা ফারুকের উপর হামলা করে। ফারুক ঘটনাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সেন্টুকে জানালে তিনি ঘটনাস্থলে এসে বিষয়টি জানতে চান।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সুমনের বাবা শহীদুল্লাহকে মারধর করা হয়। এ সময় সুমন ও তার ভাই সবুজ দোকানের কড়াইতে থাকা পোড়া গরম তেল ছুঁড়ে মারে। এতে সেন্টুর সঙ্গে আসা ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রকি, ছাত্রলীগ কর্মী রেজাউল হক বাবুর শরীর ঝলসে যায়। সেন্টুও আঘাত প্রাপ্ত হয়।

খবর পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাষ্টার শামসুল হক ও ইউসুফ মেম্বার এলে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় রকি ও বাবুকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

চর মজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেন ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৯ জনকে আটক করেছে। অভিযোগের ভিত্তিতে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১