মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কমলনগরে কৃষকলীগের সম্মেলন : সভাপতি হারুন, সম্পাদক মোস্তাফিজ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হারুনুর রশিদ সভাপতি ও মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (১০মে) রাতে হাজিরহাট তোয়াহা’র স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষকলীগ এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ, কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক। লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, জেলা কৃষকলীগের আহ্বায়ক ওমর হোসাইন ভুলু।

কমলনগর উপজেলা কৃষকলীগের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হিরনের সঞ্চালনয় বক্তব্য রাখেন, কমলনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক উদ্দিন, ফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রহমত উল্লাহ বিপ্লব, জেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক হিজবুল বাহার রানা ও কমলনগর উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক সবুজ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকলীগের নেতাকর্মী ও সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০