বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর মাইজদী থেকে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নোয়াখালী জেলা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে শহরের হাসপাতাল রোড হাউজিং এস্টেট এলাকায় ওই ডাক্তারের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

আটককৃত ভুয়া এমবিবিএস কামরুল হাসান (৩২), লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরপাগলা গ্রামের হোসেন আহমদ’র ছেলে।

ভুক্তভোগী একাধিক রোগী জানান, ভুয়া ওই ডাক্তার দীর্ঘদিন মাইজদী শহরের মাতৃছায়া হাসপাতাল প্রা. লিমিটেডে পিজিটি (মেডিসেন), নিউরোমেডিসিন, হৃদরোগ বক্ষব্যাধি, বিশেষজ্ঞ পরিচয় দিয়ে প্যাড ব্যবহার করে চেম্বারে রোগী দেখছেন। তার বিষয়ে বিভিন্ন অভিযোগ পাওয়ার পর তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে তিনি নিজেকে এমবিবিএস ডাক্তার হিসেবে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন। এর আগে একই হাসপাতাল থেকে ১২ নভেম্বর ২০১৮ সালে আরেক ভূয়া ডাক্তার আবুল কাশেমকে গ্রেপ্তার করে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরে জেলা সিভিল সার্জনের সহযোগিতায় সে ভুয়া ডাক্তার প্রমাণিত হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১