বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ওবামা-বিল গেটসসহ যুক্তরাষ্ট্রের বহু প্রভাবশালীর টুইটার হ্যাক

তথ্য প্রযুক্তি ডেস্ক :

হ্যাকিংয়ের শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বর্তমান প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, টেসলার সিইও ইলন মাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, সঙ্গীতশিল্পী কেইন ওয়েস্টসহ আরো অনেক প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের টুইটার একাউন্ট।

বিটকয়েনে বিনিয়োগের মিথ্যা টোপ দেখিয়ে তাদের কয়েকজনের অ্যাকাউন্ট থেকে একটি বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

তাদের সকলের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে, টুইটে প্রস্তাব দেয়া হয়, একটি নির্দিষ্ট বিটকয়েন অ্যাড্রেসে পাঠানো প্রতি ১ হাজার ডলারের বিনিময়ে ২ হাজার ডলার দেয়া হবে।

টুইটার জানিয়েছে তাদের ইন্টারনাল সিস্টেমকে লক্ষ্য করেছিল হ্যাকাররা। এর মাধ্যমেই অনেকে সেলিব্রিটি ভেরিফাইড প্রোফাইল থেকে পোস্ট করেতে পেরেছে তারা। যে সব কর্মীদের কাছে ইন্টারনাল সিস্টেমের অ্যাকসেস আছে তাদেরই লক্ষ্য করেছিল সাইবার অপরাধীরা। আর কী কী তথ্য তারা নিয়েছে বা অন্য কার্যকলাপ করেছে, সেগুলি নিয়ে তদন্ত করছে সংস্থাটি।

প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, যাদের একাউন্ট হ্যাক হয়েছে তারা বর্তমানে টুইট করতে পারবেন না, পাসওয়ার্ডও বদলাতে পারবেন না। সকলের অ্যাকাউন্টই খতিয়ে দেখা হচ্ছে। বোঝার চেষ্টা হচ্ছে, কী ভাবে এই ঘটনা ঘটানো হলো, আর কারা ঘটালো।

টুইটারের সিইও ডরসি জানিয়েছেন, এই হ্যাক হওয়ার বিষয়টা টুইটার সংস্থার পক্ষে মেনে নেওয়া অত্যন্ত কঠিন। যা ঘটছে তা ভয়াবহ। ঠিক কী হয়েছে আপতত তা বের করছেন তারা। সবকিছু প্রকাশ্যেই জানাবেন তারা।

বিট কয়েন বা ক্রিপ্টো কারেন্সি হলো এক ধরনের ভার্চুয়াল কয়েন যার মাধ্যমে ভার্চুয়াল জগতে টাকার আদানপ্রদান করা হয়। বিশ্বের অনেক দেশে এই ধরনের কারেন্সি নিষিদ্ধ।

বলা হয়, এ ধরনের আদানপ্রদান গোপন রাখার জন্য পুরো বিষয়টি এনক্রিপ্ট করে রাখা হয়। অনলাইন জুয়াতেও এই ধরনের কারেন্সির বিপুল ব্যবহার হয়ে থাকে।  

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১