বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মাত্র এক ঘণ্টায় মরবে করোনা!

স্বাস্থ্য ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাস মরবে এক ঘন্টার মধ্যে। অবিশ্বাস্য হলেও করোনা মারার নতুন কোটিং তৈরি করেছেন গবেষকরা। যে কোনো জিনিসের ওপর রঙ করার মতো এটি মাখিয়ে দিলেই এক ঘণ্টার মধ্যে মরে যাবে এই অদৃশ্য ভাইরাস।

এসিসে অ্যাপলায়েড ম্যাটরিয়ালস অ্যান্ড ইন্টারফেস নামের একটি পত্রিকায় এই বিষয়ে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষণাপত্রটির প্রণেতা হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। খবর নিউজ এইটিন।

গবেষণাপত্রে বলা হয়েছে, ইস্পাত বা কাঁচের ওপর যখন এই পদার্থটি মাখিয়ে দেয়া হয়েছে, তখন ৯৯ শতাংশ ভাইরাসের মৃত্যু হয়েছে।

আগেই গবেষণায় প্রকাশিত হয়েছিল, কোনো একটি সারফেসে বা তলে ভাইরাসের ড্রপলেট থাকলে সেখান থেকে অনেকেই সংক্রমিত হতে পারেন। সেটি বেশ কিছুক্ষণ টিকেও থাকে। সংক্রমণ এড়াতেই এই বিশেষ সারফেস কোটিংয়ের ব্যবহার করা যাবে, যা ৯৯ শতাংশ করোনাভাইরাসকে ধ্বংস করবে।

এখনও পর্যন্ত সবচেয়ে বেশি এক ঘণ্টার জন্য পরীক্ষা করা হয়েছে, তবে আরো কম সময়ের ব্যবধানের পরীক্ষাও করা হবে। এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই বিষয়ে গবেষণা চালাচ্ছেন।

তারা বুঝতে চেষ্টা করছেন, কীভাবে কোনো সারফেস বা তলের ওপর ভাইরাসের প্রভাব কমিয়ে ফেলা যায়।

সেই কারণেই এই কোটিং তৈরি করা হয়েছে। এটি প্রয়োগ করার পরে সেটি সামান্য হাত লেগে উঠে যাবে, এমনও নয়। ব্লেড দিয়ে ঘষেও এটিকে তোলা সম্ভব নয়। ফলে দীর্ঘক্ষণের জন্যই সে বস্তুগুলো ভাইরাস মুক্ত থাকবে যেগুলোতে এটি মাখিয়ে রাখা হবে। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১