শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

উচ্চ মাধ্যমিকে ভর্তি নীতিমালা কেন অবৈধ নয় : হাইকোর্ট

আকাশবার্তা ডেস্ক :

উচ্চ মাধ্যমিক পর্যায়ে দেশের সকল সরকারি-বেসরকারি কলেজে জারি করা নীতিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

শিক্ষা সচিব, ঢাকা বোর্ডের চেয়ারম্যানসহ চারজনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে ভিকারুন্নিসা নূন কলেজের ভর্তি কার্যক্রমকে এই নীতিমালার বাইরে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এই আদেশের মাধ্যমে মোট চারটি কলেজকে ভর্তি নীতিমালা-২০১৭ এর বাইরে রাখার নির্দেশ দিলেন হাইকোর্ট। ভিকারুন্নিসা ছাড়াও নটরডেম কলেজ, হলিক্রস কলেজ ও সেন্ট জোসেফ কলেজকে নীতিমালার বাইরে রাখতে সোমবার পৃথক আদেশ দেন হাইকোর্ট।

এর আগে গত ১০ মে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য জারিকৃত নীতিমালা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে একটি রিট দায়ের করেন। যদিও জারিকৃত নীতিমালা অনুযায়ী গত ৯ মে থেকে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনের বিষয়ে তিনি বলেন, ১৯৬১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধ্যাদেশ দ্বারাই পরিচালিত হচ্ছে শিক্ষা ব্যবস্থা। প্রায় ৪৬ বছর পরও এ নিয়ে আর কোনো আইন হয়নি। ওই অধ্যাদেশের কোথাও নেই যে, শিক্ষা বোর্ড ভর্তি প্রক্রিয়া জিপিএর মাধ্যমে সিরিয়াল করে দেবে। শত বছর পূর্ব থেকেই নিয়ম রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ভর্তি প্রক্রিয়া শুরু করবে।

তিনি আরও বলেন, ১৯৬১ সালের অধ্যাদেশে ২, ৩, ১৮ ও ৩৯ ধারায় বোর্ডের কাজ কি হবে তা নির্ধারণ করা আছে। বোর্ডের ভর্তি ও পরিচালনা সংক্রান্ত বিষয় নির্ধারণ করা। কিন্তু সরকার সার্কুলারে সেই ক্ষমতা বোর্ডকে দেয়নি। ওই অধ্যাদেশের সঙ্গে মিল রেখে ২০০৯ সালে রেগুলেশন করে এবং সেখানে ৪২ ধারায় কলেজের ভর্তি প্রক্রিয়া অধ্যক্ষের হাতে ন্যস্ত আছে। সেই অনুযায়ী সরকারি সার্কুলার এই রেগুলেশনের সঙ্গেও সাংঘর্ষিক। এসব কারণ দেখিয়ে রিট আবেদনটি দায়ের করা হয়।

এর আগে, গত ৭ মে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০১৭ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। সেই নীতিমালা অনুযায়ী ৯ মে দুপুর ২টা থেকে ভর্তি আবেদন গ্রহণ শুরু হয়েছে। অনলাইন ও মোবাইলে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে ২৬ মে পর্যন্ত। অনলাইনে আবেদনের ঠিকানা www.xiclassadmission.gov.bd।

নীতিমালায় বলা হয়েছে, অনলাইনে ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করা যাবে। এসএমএসের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি দিতে হবে। এ ক্ষেত্রেও সর্বোচ্চ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানকে পছন্দক্রমে রাখতে পারবেন শিক্ষার্থীরা। অনলাইন ও এসএমএসের মাধ্যমে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে।

আর দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ফি যতদূর সম্ভব মওকুফ করতে হবে। কোনো শিক্ষার্থীর কাছ থেকে অনুমোদিত ফির বেশি নেয়া যাবে না। অতিরিক্ত ফি নিলে পাঠদানের অনুমতি, অ্যাকাডেমিক স্বীকৃতি ও এমপিও বাতিল করে ওই প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮